দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা এক সূত্রের বরাতে জানিয়েছে, ২ এপ্রিল মধ্যস্থতাকারী একটি দেশের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হলে তেহরান তার জবাবে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। তবে এসব দাবি বারবার নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ওয়াশিংটনের ১৫ দফা প্রস্তাবের কোনো জবাব দেয়নি তেহরান এবং আলোচনায় বসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি চলমান যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং বার্তা আদান-প্রদান হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইরান কোনো যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে।
সূত্র: ফার্স নিউজ
/অ